বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

ছবি: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মুজিব মঞ্চে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন

কামাল সুকরানা

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে আজ রোববার সকাল সাড়ে ৯ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শোভাযাত্রা সহকারে মুজিব মঞ্চে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। পরে পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সদর উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর, শিক্ষা প্রকৌশল দপ্তর, সিভিল সার্জন অফিস, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুস্পস্তবক করেন।


এছাড়া দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর দিবসটি উপলক্ষে দপ্তরের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক শাহিদা আখতার, জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জের চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, চাইল্ড রাইটস্ ফ্যাসিলেটর বিপাশা রুবাইয়াত। শেষে জাতির জনক বঙ্গবন্ধুর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…