রবিবার, ১৩ই বৈশাখ ১৪৩৩, ২৬শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চিহ্নিত মাদক কারবারি আটক


মোঃ সোহেল রানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পনে ২ কেজি গাঁজা সরবরাহের সময় এক মাদক কারবারি কে আটক করেছে র‌্যাব। আটককৃত আসামি হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার বালুটুংগী গ্রামের ওয়ালিউল্লাহ ওরফে অলিউল ইসলাম (৩৩)।

শনিবার (১৬ই মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের মিশন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় তাকে আটক করা হয়। র‌্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানায় গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে মাদকের একটি চালান সরবরাহ করা হবে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে মাদক সরবরাহের সময় ১ কেজি ৭৫০ গ্রাম মাদক গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করা হয়। উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ