বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫১বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার-২


কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫১ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বহালাবাড়ী গ্রামের মৃত ইয়াসিনের ছেলে ইসমাইল হোসেন (৪২) ও একই উপজেলার হামিদনগর গ্রামের তাবারক ওরফে তাবার ছেলে নাজিমুল ওরফে নাজমুল (৪০)। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মো. শহিদুল ইসলাম ৫১ বোতল ফেনসিডিলসহ ২ জন গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখা জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে ২৪ মার্চ রোববার রাত ৯ টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট বহালাবাড়ী গ্রামে ৫১ বোতল ফেনসিডিলসহ ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামি ইসমাইলের তথ্য মতে হামিদনগর গ্রামে অভিযান পরিচালনা করে রাত ১০ টার দিকে ঘটনার সাথে জড়িত অপর আসামি নাজমুল কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, বিপিএম, পিপিএম এর নির্দেশনা ও ডিবি ওসি মো. শহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে এবং এসআই মো. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান টি পরিচালনা করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…