শনিবার, ১২ই বৈশাখ ১৪৩৩, ২৫শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১১ কিলোমিটার খাল পুন:খননের উদ্বোধন শিবগঞ্জ

ছবি: শিবগঞ্জে পুন:খনন কাজের উদ্বোধন

আব্দুল কাদির

বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ ২য় পর্যায়ের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীর পানি সেচের জন্য খালে সংরক্ষণের লক্ষে বড়দাড়া ও ভূরভূরা খাল পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে এই ১১ কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

এ উপলক্ষে বড়দাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

এ সময় তিনি বলেন, খালটি পুন:খনন হওয়ার পর কৃষির ১ হাজার হেক্টর জমি সেচের আওতায় আসবে। পাশপাশি সুবিধা পাবে পাঁচ হাজার কৃষক।

এছাড়া ভূ-গর্ভস্থ পাািন ব্যবহারের চাপ কমানো, পরিবেশের উন্নয়ন, জীব বৈচিত্র রক্ষা ও আবাদযোগ্য জমিতে সেচের ব্যবস্থা করে তিন ফসলী জমিতে রুপান্তরিত হবে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন, বিএমডিএ রাজশাহী সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী রফিকুল হাসান, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনসহ স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।<

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৮ ঘন্টা ২৮ মিনিট পূর্বে / গোমস্তাপুর উপজেলা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুরে আলম…

১৮ ঘন্টা ২৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার অত:পর…