রবিবার, ২৮শে ভাদ্র ১৪৩৩, ১৩ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের হাতে ১০০ গ্রাম হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

ছবি: হেরোইনসহ আটক

কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর উত্তর কাইয়াপাড়ার মৃত ইমরান আলীর ছেলে খাইরুল ইসলাম (৩৫), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে দুলাল হোসেন (৩৬) ও শাজাহানপুর পূর্বপাড়ার একরামুল হকের ছেলে জুলফিকার আলী ভুট্টু (৪৬)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ১০০ গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে ৩০ মার্চ শনিবার দুপুর ২ টার দিকে নরেন্দ্রপুর গ্রাম থেকে ১০০ গ্রাম হেরোইনসহ দুলাল ও খাইরুলকে গ্রেপ্তার করা হয়।

একই দিন দুপুর আড়াইটার দিকে আরেক আসামি ভুট্টুকে শাজাহানপুর পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ছাইদুল হাসান বিপিএম-পিপিএম সেবা'র নির্দেশনায় ও ডিবি (ওসি) শহিদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মাহাফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান টি পরিচালনা করে আটক করতে সক্ষম হয়।

এ ঘটনায় সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…