রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিমের গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত

ছবি: গণসংযোগ মতবিনিময়

আব্দুল কাদির

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী শাহাবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন কে প্রার্থিতা ঘোষণা করেছেন শিবগঞ্জ উপজেলাবাসী।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ, মতবিনিময়, উঠান বৈঠক অব্যাহত রেখেছেন।

এর ধারাবাহিকতায় গত রবিবার বিকালে উপজেলার রসুলপুর মোড়, শেখটোলা মোড় ও শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে তিনি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন।

এছাড়া তিনি নিজস্ব অর্থায়নে এলাকার হতদরিদ্র মানুষদের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার টাঙিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা অব্যাহত রেখেছেন। শাহাবাজপুর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিম হোসেন বলেন, ভাইস-চেয়ারম্যান পদে তৃণমূলের একজন কর্মী হিসেবে আমাকে মূল্যায়ন করা হবে বলে আমি আশাবাদী।

গনসংযোগ কালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, আওয়ামী লীগ নেতা আলকায়েস উদ্দিন , ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাবুর রহমান, আওয়ামী লীগ নেতা মাহিদুর রহমান, শাহাবাজ পুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান, যুবলীগ নেতা এমদাদুল হক, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা, জাহাঙ্গীর আলম, সরল, তুষার সহ সহযোগী সংগঠনের নেতা ও সাধারণ ভোটার বৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…