শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইফুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন ১ জন। মঙ্গলবার (২ এপ্রিল) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাইফুর রহমান জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ঈশ্বরপুর নগরপাড়া গ্রামের হাসান আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাধানগর ইউনিয়নের পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম। আহত ব্যক্তি একই ইউনিয়নের মো. ভোলার ছেলে রাজু। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছে, কয়েকজন চোরাচালানকারী গরু আনার জন্য গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যায়। এ সময় বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে সাইফুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। এসময় অন্যরা পালিয়ে আসে। এ ঘটনার পর সাইফুরের লাশ বিএসএফ নিয়ে যায়।

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার মরদেহ এখন ভারতেই আছে।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…