বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ৬০০ দুঃস্থ অসহায় পরিবারের পাশে ৫৩ বিজিবি

ছবি: ১৮ টি স্থানে ৬১০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

নিউজ ডেস্ক

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ৬০০ দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ইফতার বিতরণ করেছে (৫৩ বিজিবি)।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদরসহ অধীনস্থ ১৭টি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১৮ টি স্থানে ৬১০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করে। বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায় এ বছর মাননীয় প্রধানমন্ত্রী ইফতার পার্টি আয়োজন না করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেছেন, যাদের ইফতার পার্টি করার আগ্রহ ও সাধ্য আছে তারা যেন সেই ইফতার পার্টির টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।

মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে বিজিবি মহাপরিচালক বিজিবির সকল রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেছেন।

উক্ত নির্দেশনা মোতাবেক চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদরসহ অধীনস্থ ১৭টি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে বিতরণ করা হচ্ছে।

উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টর সদর দপ্তর, সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক পিএসসি লেঃ কর্নেল মনির-উজ-জামান।

এছাড়াও চাঁপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদরে উপ অধিনায়ক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার কর্তৃক এবং অধীনস্থ অন্যান্য বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায় কোম্পানী এবং বিওপি কমান্ডার কর্তৃক ইফতার বিতরণ করা হয়েছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…