শনিবার, ১২ই বৈশাখ ১৪৩৩, ২৫শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষে অবহিতরন সভা অনুষ্ঠিত

ছবি: সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা

নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম উপজেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মিনি কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ কে এম গালিভ খাঁন, সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান সরকার, নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, নাচোল উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমন্ডলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় জেলা প্রশাসক মহোদয় যুগান্তকারী এ সর্বজনীন পেনশন স্কিমের গুরুত্ব উল্লেখ করে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। এরপর মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিম্ন আয়ের প্রায় ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করেন।

এছাড়াও কণ্যানগর আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী উপকার ভোগীদে র সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিত করেন এবং ঈদ উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ ঘন্টা ১৪ মিনিট পূর্বে / গোমস্তাপুর উপজেলা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুরে আলম…

২০ ঘন্টা ১২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার অত:পর…