সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজারামপুর তরুন সংঘের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ

ছবি: রাজারামপুর তরুন সংঘ

মোঃ সোহেল রানা

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের রাজারামপুর তরুন সংঘের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) রাতে রাজারামপুর তরুন সংঘের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লুনা ট্রেডার্সের স্বাত্তাধিকারী রাইহানুল ইসলাম লুনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ডাঃ নাদিম সরকার (এফসিপিএস সার্জারি), মেসার্স সাহেব অটো রাইস মিলের পরিচালক আজিজুর রহমান (সাহেব), চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রাজারামপুর তরুন সংঘের প্রতিষ্ঠাতা সাব্বির রহমান। বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি রুবেল আখতারুল হক, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি সেলিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকিব জাভেদ, সহ-শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক সেলিম রেজা প্রমুখ।

অনুষ্ঠান শুরুর পূর্বে রাজারামপুর তরুন সংঘের আয়োজনে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নেন স্থানীয়রা। পরে তাদের পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভা শেষে রাজারামপুর এলাকার দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হচ্ছেন রাজারামপুর এলাকার আব্দুর রহমান। সে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পরীক্ষায় ৩২৩ তম হন। অপরজন আব্দুল্লাহ। সে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ২য় হন।

পরে রাজারামপুর তরুন সংঘের প্রতিষ্ঠাতা সাব্বির হোসেন, মোকাদ্দাস হোসেন মুকুল, হারুন আর রশিদ (হারুন) কে ক্রেস্ট প্রদান করা হয়।

অতিথিরা বক্তব্যে জানায় রাজারামপুর তরুন সংঘের প্রতি সব ধরনের সহযোগিতা থাকবে এবং সাফল্য কামনা করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…