শনিবার, ১২ই বৈশাখ ১৪৩৩, ২৫শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

ছবি: মুজিবনগর দিবসের আলোচনা সভা

কামাল সুকরানা

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোঃ আবুল কালাম সাহিদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ প্রমুখ।

ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি তুলে ধরে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ ঘন্টা ১৩ মিনিট পূর্বে / গোমস্তাপুর উপজেলা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুরে আলম…

২০ ঘন্টা ১০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার অত:পর…