রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে আস্থা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল ) সকাল ১০ টায় নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ক্লাব হলরুমে ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে ও আস্থা প্রকল্পের সহযোগিতায় এ প্লাটফর্মে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

আস্থা নাগরিক প্লাটফর্মের জেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ শাহ আলম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও নাগরিক প্লাটফর্মের প্রধান উপদেষ্টা ডাঃ মাজহারুল ইসলাম তরু। এছাড়াও উপস্থিত ছিলেন নাগরিক প্লাটফর্মের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক জাফরুল আলম,ডাবলু কুমার ঘোষ।আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জোনাব আলী, আক্তারুজ্জামান,নাগরিক প্লাটফর্মের সদস্য প্রফেসর মজিবুর রহমান, হাসানুজ্জামান প্রমুখ্য। বাস্তবায়নকারী সংগঠনের পক্ষ থেকে সংস্থা এবং আস্থা প্রকল্প সম্পর্কে অবহিত করেন আস্থা’র মনিটরিং কো-অডিনটর জাহাঙ্গীর আলম। আস্থা প্লাটফর্মের নাগরিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ডাঃ মাজহারুল ইসলাম তরু বলেন, চাঁপাইনবাবগঞ্জের দুইটা সমস্যার কথা তুলে ধরে বলেন মাদক ও বাল্যবিবাহ রোধে সংগঠন কে কাজ করার আহবান জানান তিনি। তিনি আরও বলেন নাগরিক প্লাটফর্মের বিশিষ্টজনরা এই যুব ফোরাম গুলোকে দিকনির্দেশনা ও সহযোগিতার মেলবন্ধন তৈরীর মাধ্যমে যুব নেতৃত্বর বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবেন। সিনিয়র ফিল্ড অফিসার সুর্বণাসহ জেলার বিশিষ্ট পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নাগরিক প্লাটফর্মের ৩ মাসের কর্মপরিকল্পনা তৈরী করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…