বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সোনামসজিদ স্থলবন্দরে হিটস্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু

ছবি: সংগৃহীত

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে হিটস্ট্রোকে রুহুল আমিন (৪২) নামে এক ট্রাফিক পুলিশের পরিদর্শকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ পানামা পোর্টের ভিতর দায়িত্বপালন অবস্থায় অতিরিক্ত গরমে ট্রাফিক পরিদর্শক রুহুল আমিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে শিবগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুহুল আমিন বাংলাদেশ স্থলবন্দরের অধীনে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে ট্রাফিক পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি যশোর জেলার শার্শা উপজেলার কোরবান আলীর ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আল-আকসা মহল। তিনি জানান, মৃত অবস্থায় রুহুল আমিনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরবর্তীতে ইসিজি করে দেখা গেছে তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের মধ্যে ট্রাক পরিদর্শন শেষে দুপুরে নিজ অফিস কক্ষে ফিরে অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন। সহকর্মীরা দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…