রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গাঁজার চালান পুলিশের হাতে আটক-৪

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে নওগাঁ জেলা যাওয়া কথা ছিল গাঁজার চালান। পৃথক অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছেন, কুমিল্লা জেলার চাপাপুর উপজেলার বাখড়াবাগ গ্রামের নজরুল ইসলাম ওরফে ফয়সাল (২৬), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সানাউল্লাহ (৩৫), চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চান্দলাই মল্লাহর ফয়সাল আহম্মেদ (২৪) ও শিবগঞ্জ উপজেলার ভবানীপুর বুড়াপাড়া গ্রামের তামিম (১৬)।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্বরুপনগর খাসপাড়া ও নয়াগোলা বাজার এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পরি কুমিল্লা জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি বড় মাদকের চালান আসছে। এ সংবাদের ভিত্তিতে পৌরসভার স্বরুপনগর খাসপড়া এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলামের কাছ থেকে কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ৩টি গাজার প্যাকেট পাওয়া যায়। যার পরিমাণ ছিল ৬ কেজি।

পরে নজরুল ইসলামের কাছে গাঁজা নিতে আসা দুইজনকে আটক করা হয়। এ দিকে পৌরসভার নয়াগোলা বাজার তামিম নামের পায়ে পেচানো অবস্থায় ২ কেজি গাঁজা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলে জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…