বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ

ছবি: এরফান গ্রুপের পানি ও খাবার স্যালাইন বিতরণ

মোঃ সোহেল রানা

সারাদেশে চলমান তীব্র তাপদাহের মধ্যে এরফান গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে শ্রমজীবীদের মাঝে ৫শ লিটার বিশুদ্ধ পানি ও ১ হাজার প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় চাল প্রক্রিয়াজাত, খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এরফান গ্রুপ।


সোমবার (২৯ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড় শাহনেয়ামতুল্লাহ কলেজের সামনে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। তার আগে পৌরসভার নয়াগোলা হাট বাজার এলাকায় বিতরণ করা হয়।

এ বিষয়ে এরফান গ্রুপের পক্ষ থেকে আসা নাসরুম মিনাল্লাহ কিসমতি ও সনি জানান, এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এরফান আলী সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে শ্রমজীবী মানুষের মাঝে প্রত্যেককে ১ লিটারের একটি পানির বোতল এবং ২ প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। আর-ও জানিয়েছেন চলমান তীব্র তাপদাহ যতদিন থাকবে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থানে পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

অটো-চালক আব্দুল মতিন বলেন, এই তীব্র গরমে শ্রমজীবীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে এটি ভালো কাজ। পানি ও খাবার স্যালাইন দেওয়ার জন্য উপকার হচ্ছে। এরফান আলী'র মতো সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা গরীবের পাশে দাড়ালে ভালো হতো বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…