রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ২দিন ব্যাপী ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

ছবি: দুই দিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

"বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি" এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে দুই দিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে জেলা প্রশাসক কার্যালয় সামনে বঙ্গবন্ধু মঞ্চে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ সহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে মেলার উদ্বোধন ও জাতীয় বিজ্ঞান মেলা অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবনীগুলো ঘুরে দেখেন অতিথি বৃন্দ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং দর্শনার্থীরা শিক্ষার্থীদের উদ্ভাবনী স্টল ঘুরে ঘুরে উপভোগ করছেন।

মেলায় ৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি স্টলে প্রদর্শন করে। আগামীকাল মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন