সোমবার, ৩০শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জেলা পর্যায়েও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারি কলেজ ও শ্রেষ্ঠ অধ্যক্ষ ড. তরু

ছবি: প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম (তরু)

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ নবাবগঞ্জ সরকারি কলেজ ২০২৮ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।

এই কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম (তরু) নির্বাচিত হয়েছেন জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান।

চাঁপাই নবাবগঞ্জ জেলা শিক্ষা অফিস সূত্রে এ সংবাদ জানা গেছে। প্রফেসর ড. তরু চাঁপাই নবাবগঞ্জ জেলার বারোঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তাঁর পিতা বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সিরাজুল ইসলাম (১৯৪০-২০২২) মাতা তাহেরা ইসলাম (১৯৫০-২০১৬)।

তিনি নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে মাধ্যমিক, নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৮৬ সালে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে বাংলায় সম্মান, ১৯৯৪ সালে মাস্টার্স, ১৯৯৯ সালে এমফিল ও ২০০২ সালে পি-এইচ.ডি ডিগ্রি লাভ করেন।

তিনি ১৯৯৫ সালে নবাবগঞ্জ শাহ নেয়ামতুল্লাহ ডিগ্রি কলেজে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন।২০০৫ সালে তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সরাসরি সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন।

তিনি ২০১২ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। দীর্ঘ ১৬ বছর নবাবগঞ্জ সরকারি কলেজে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর ২০২১ সালে আদিনা ফজলুল হক সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন।

তিনি ৫ ডিসেম্বর ২০২১ থেকে ২০ এপ্রিল ২০২২ এবং ২৯ ডিসেম্ব ২০২২ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি উক্ত কলেজের অধ্যক্ষ পদে পদায়ন লাভ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৮ অক্টোবর ২০২৩ তারিখের প্রজ্ঞাপনে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ২০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

৮ ঘন্টা ১১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের…

১০ ঘন্টা ৫৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…