রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে সাইবার নিরাপত্তা অপব্যবহারকারীদের শাস্তির দাবি

ছবি: মানববন্ধন

শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

সংবাদ প্রকাশের জেরে রাজশাহীতে কর্মরত দেশ টিভির প্রতিবেদক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাবেক সভাপতি কাজী শাহেদের বিরুদ্ধে, সাইবার ট্রাইব্যুনালে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি ও কালো আইন সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহারকারীদের শাস্তির দাবি জানিয়েছেন রাজশাহীতে কর্মরত সাংবাদিকবৃন্দ ও সম্মিলিত নাগরিক সমাজ।

রোববার (১২ মে) বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এই দাবি জানান।

আরইউজের সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমানের সঞ্চালনায় আধাঘণ্টার কর্মসূচিতে বক্তৃতা করেন বিএফইউজের সাবেক সদস্য আনিসুজ্জামান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান এবং মানবাধিকার ও উন্নয়কর্মী আরিফ কামাল ইথার।

উপস্থিত বক্তারা বলেন, দেশজুড়েই সাইবার অপরাধ আইনের অপব্যবহারের শিকার হচ্ছেন গণমাধ্যমকর্মীরা। সে কারণে এই আইনের বিতর্কিত ধারাগুলো বাতিল করা জরুরি।

এছাড়াও গণমাধ্যমে সংবাদ প্রকাশ বা প্রচারের কারণে সাইবার অপরাধ আইনে মামলা দায়ের করা যাবে না এমন বিধান রাখার দাবি তোলেন।

বক্তারা আরও বলেন, সংবাদ প্রকাশের কারণে প্রতিবাদ দেয়া যায়। প্রেস কাউন্সিলের দ্বারস্থ হবার সুযোগ আছে। এমনকি অনেক সময় আদালত মানহানির মামলাও গ্রহণ করে থাকেন। কিন্তু এসব না করে সংবাদ প্রকাশের কারণে সাইবার অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার উদ্দেশ্য নিশ্চিতভাবেই সাংবাদিককে হয়রানি করা। এই প্রক্রিয়া চলতে পারে না।

রাজশাহীবাসী এখনও মেরুদণ্ডহীন হয়ে যায়নি। শিগগির দাবি মানা না হলে প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে তারা সতর্ক করে দেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…