সোমবার, ৩০শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে তরুনদের কর্মসংস্থানের সৃষ্টি হবে

ছবি: সভাপতি আব্দুল ওয়াহেদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসা বানিজ্যে গতিশীলতা ও কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি ভিত্তিক রপ্তানি প্রক্রিয়াজাত করণ অঞ্চল বা ইপিজেট গড়ে তোলার দাবি জানিয়েছে জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার।

রবিবার (১২ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে চেম্বারের সহযোগী সদস্যপদ নবায়ন সংক্রান্ত বিষয়সহ, জেলার ব্যবসা-বানিজ্যের উন্নয়নে চেম্বারের চলমান উদ্যোগ সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ এ দাবি তুলে ধরেন।

চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের আমনুরা এলাকায় কৃষি ভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেট গড়ে তোলার বিষয়ে আমরা জোর তদবির চালিয়ে যাচ্ছি, এখানে রেলের সুযোগ রয়েছে এর ফলশ্রুতিতে আমরা ভারতসহ অনান্য দেশ থেকে সহজেই কাচামাল আমদানী করতে ও উৎপাদিত পন্য রপ্তানি করতে পারব। এ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে চাঁপাইনবাবগঞ্জ সহ আশাপাশের কয়েক জেলার বেকার তরুনদের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

এ এসময় চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ অভিযোগ করে বলেন, আমরা লক্ষ্য করছি সহযোগী কিছু সদস্যকে বাদ দেওয়ায় যে অভিযোগ তোলা হয়েছে, তা সত্য নয়। আমরা সেসব সহযোগী সদস্য থেকে সাধারণ সদস্য পদে উন্নয়নের কথা বলেছি। তাদের বাদ দেওয়া হয়নি।

আমরা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সবাইকে নিয়েই জেলার ব্যবসা বানিজ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবু, পরিচালক মফিজ উদ্দিন, আব্দুল আওয়ালসহ অনান্যরা।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ২০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

৮ ঘন্টা ১১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের…

১০ ঘন্টা ৫৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…