রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় আইনজীবী কারাগারে

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আপন ভাইকে হত্যা মামলায় জেলা আইনজীবীর সদস্য ইলিয়াস বিশ্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রবিবার (১২ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব এই নির্দেশ দেন। আইনজীবী ইলিয়াস বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা গাবতলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। ছোট ভাই গোলাম মোর্শেদ মিলনকে জবাই করে হত্যা মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, নিহত গোলাম মোর্শেদ মিলনের সাথে তার বড় ভাই এ্যাডভোকেট ইলিয়াস বিশ্বাসের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গত বছরের ২ ফেব্রুয়ারী সকালে মিলনের ঘরে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে ইলিয়াস বিশ্বাস।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ঘটনার দিন বিকেলে সদর মডেল থানায় ছেলে আইনজীবী ইলিয়াস বিশ্বাসসহ ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন বাবা গোলাম মোস্তফা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন