বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে কাঠ বোঝাই ট্রলি উল্টে চালক নিহত, ছেলে আহত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজে কাঠ বোঝাই হ্যান্ড ট্রলি উল্টে রুবেল আলী (৪০) নিহত হয়েছেন। তার ছেলে সজিব (১৬) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার (১৫ মে) ভোর ৫টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা ব্রিজে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের মহেশপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল ও তার ছেলে কাঠ বোঝাই হ্যান্ড ট্রলি নিয়ে ভোর রাতে চাঁপাই নবাবগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে মহানন্দা সেতুর ওপর ট্রলির একটি যন্ত্রাংশ ভেঙে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি রাস্তার পাশে উল্টে যায়। এতে চালক রুবেল ও তার ছেলে কাঠের নিচে চাপা পড়ে যান।

স্থানীয়রা ঘটনাটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা রুবেল ও তার ছেলে কে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রুবেলের মৃত্যু হয় এবং তার ছেলে সজিবকে আহত অবস্থায় ভর্তি করা হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস.এম মাকছুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…