রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের সিটের নীচে ফেন্সিডিল উদ্ধার আটক-১

ছবি: ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের সিটের নীচে বিশেষ কায়দায় তৈরি ট্যাংকিতে সেটিং অবস্থায় একশত বোতল ফেন্সিডিল উদ্ধার আটক-১।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা রাবেয়া ফিলিং স্টেশনের সামনে থেকে আটক করা হয়।

আটককৃত আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার আজমতপুর মোড়লটোলা গ্রামের রাশেদুল ইসলাম অরফে রাসু (২৮)।

ডিবি পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান বিপিএম-পিপিএম'র নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের তত্ত্বাবধানে এবং এসআই আসগর আলী পিপিএম'র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সদর উপজেলার আমনুরা টংপাড়া গ্রামস্থ মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনে থেকে একটি ১৫০ সিসি অ্যাপাচি মোটরসাইকেলের সিটের নীচে বিশেষ কায়দায় তৈরি ট্যাংকিতে সেটিং অবস্থায় ১০০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় ডিবি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন