রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন আংশিক কমিটি অনুমোদন

ছবি: এসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক

কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জ জেলার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের নিয়ে গড়া সংগঠন চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন এর ২০২৪-২৫ বর্ষের জন্য সভাপতি নির্বাচিত হলেন মনিষা জামান মিম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন আশিক রেজা।

মনিষা জামান মিম কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজের এবং আশিক রেজা রাজশাহী মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিটের মেধাবী শিক্ষার্থী।

শুক্রবার (১৭ মে) গেলো কমিটির সভাপতি নাজমুল হক নাসিম এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ (সিয়াম) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটিকে স্বাগত জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার ছাত্রলীগের বর্তমান সভাপতি ডা. সাইফ জামান আনন্দ ২০১৭ সালে প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পর বিভিন্ন মেয়াদে আরও তিনটি পূর্ণাঙ্গ কমিটি সফলভাবে তাদের দায়িত্ব পালন করেছে।

নতুন কমিটিতে কি কি বিষয় অগ্রাধিকার দেয়া হয়েছে এ বিষয়ে সাবেক নেতৃবৃন্দের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহীর সরকারি, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটসমূহে চাঁপাইনবাবগঞ্জ জেলার অতি বৃহৎ অংশটি পড়াশোনা করে।

স্বাভাবিকভাবেই একাধিক গুরুত্বপূর্ণ পদে তাই রাজশাহীস্থ মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো অগ্রাধিকার পেয়েছে।

এছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ অন্যান্য প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিক্ষার্থীরাও যাতে সংগঠনের সাথে কানেকটেড থেকে নিজেদের বন্ধনকে গতিশীল ও বহুমুখী করতে পারে সেজন্য তাদেরকেও সুযোগ দেয়া হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটিগঠনসহ সংগঠনের সকল কার্যক্রম নতুন মাত্রায় এগিয়ে যাবে এই শুভকামনা জানাচ্ছেন তরুণ চিকিৎসকবৃন্দ ও শিক্ষার্থীরা।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…