সোমবার, ৩০শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাইহান আলী শুভ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) দুপুর চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা সেতুর রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটেছে। মৃত যুবক হলো চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগর মহল্লার জিকেন আলীর ছেলে রাইহান আলী শুভ (২২)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, রাইহান আলী শুভ ৫-৭জন বন্ধুর সাথে দুপুরে মহানন্দা নদীর রাবারড্যাম এলাকায় গোসল করতে যায়। কিন্তু সে সাঁতার না জানায় নদীর কিনারায় সাঁতার শিখছিল। হঠাৎ করে সে নদীর গর্তে পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর ঘটনাস্থলেই সে মারা যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকালও বন্ধুদের সাথে একই স্থানে গোসল করতে গিয়েছিল বলে জানান পরিবার।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ২২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

৮ ঘন্টা ১২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের…

১০ ঘন্টা ৫৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…