মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

র‌্যাবের হাতে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক কেনাবেচার সময় ইয়াবা ও হেরোইনসহ ৪ ব্যাক্তি গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তাররা হল- চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান মহল্লার ইউসুফ জামানের ছেলে আতিকুজ্জমান ইসলাম, সদর উপজেলার মহারাজপুর বালুবাগান গ্রামের সেতাবুর রহমানের ছেলে নাহিদ, বারঘরিয়া লক্ষীপুর এলাকার উজির ইসলামের ছেলে রবিউল ইসলাম ও একই এলাকার কামরুল হোসেনের ছেলে আশারুল ইসলাম।

র‌্যাব সমাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাতে মহারাজপুর ইউনিয়নের মাষ্টারপাড়া এলাকায় অভিযানটি চালানো হয়। আটককৃতরা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র‌্যাব।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…