রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতির স্বেচ্ছারিচারিতার প্রতিবাদে মানববন্ধন

ছবি: মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ ও বিভিন্ন অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে ভুক্তভোগী সহযোগী সদস্য ও ব্যবসায়ীরা।

আজ বুধবার বেলা ১১টার দিকে শহরের বড় ইন্দারা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করেন।

প্রায় আধাঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ  চেম্বারের সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান, চেম্বারের বর্তমান পরিচালক রাইহানুল ইসলাম লুনা, আনোয়ার হোসেন, ভুক্তভোগী সহযোগী সদস্য মনিরুজ্জামান মনির, সহযোগী সদস্য রফিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম, শওকত আলী, সাধারণ সদস্য তৌহিদুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ নির্বাচিত হওয়ার পর থেকেই গঠনতন্ত্র পরিপন্থী কাজে লিপ্ত রয়েছেন। এমনকি নির্বাচনে তার পক্ষে যারা কাজ করেনি বা ভোট প্রদান করেনি, তারা প্রকৃত ব্যবসায়ী হওয়া স্বত্বেও তাদের সদস্যপদ না দেওয়ার বিভিন্ন অপকৌশল চালাচ্ছে। এছাড়াও ৪৩ জন সহযোগী সদস্যকে পূর্ণ সদস্যপদ  দেওয়া হচ্ছে না। গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগ তুলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন