মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক আমার সংবাদের যুগপূর্তি উদযাপন

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক আমার সংবাদের এক যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে যুগপূর্তির আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাই নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক।

আমার সংবাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আজিজুর রহমান শিশিরের সূচনা বক্তব্যের মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে শুরু হয় আলোচনা।

এতে বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা মন্টু, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি ও গম্ভীরার নানা মাহবুবুল আলম, বাসস’র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ন স ম মাহবুবুর রহমান মিন্টু, আমার সংবাদের নাচোল উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম।

বক্তারা সাংবাদিকদের নীতি-নৈতিকতা মেনে সংবাদ পরিবেশেনের আহ্বান জানান এবং আমার সংবাদের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম। পরে কেক কাটা হয়।

আলোচনা সভায় দ্য ডেইলি স্টারের চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি রবিউল হাসান ডলার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ, এশিয়ান টিভির নাদিম হোসেন, সাংবাদিক আব্দুল্লাহ, আরটিভির জেলা প্রতিনিধি আব্দুর রব নাহিদ, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি আসাদুল্লাহ, আমার সংবাদের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি ও সিটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেহেদি হাসান, আমার সংবাদের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি ফরহাদ আলী, গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম ও ভোলাহাট উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…