রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট শিশুসহ ২ জনের মৃত্যু

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের দুটি পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ার চামাগ্রামে ও দেবীনগর রহমানের টোলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

যাদের মৃত্যু হয়েছে তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের আব্দুর রহিম (৬০) অপরজন দেবীনগর ইউনিয়ন রহমান টোলা এলাকার বুলবুলের ছেলে মাহি (৬)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, মৃত মাহি'র বাবা বুলবুল রাতে বাড়িতে চার্জার ভ্যান চার্জ দেন। সকালে মাহি খেলাধুলার করার সময় ভ্যানে উঠে যায়। এতে ভ্যানটি বিদ্যুতায়িত হয়ে থাকায় মাহি বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অন্য দিকে আব্দুর রহিমের স্ত্রী রেহেনা বেগম (৪৫) কাপড় শুকানোর উদ্দেশ্যে জিআই তারে হাত স্পর্শ করলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। রহিম ধাক্কা দিয়ে স্ত্রীকে বাঁচাতে পারলেও রক্ষা পায়নি রহিম। তার দুই হাত জিআই তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে যায়। পরে তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনায় মরদেহ দুটি আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন