বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পরিদর্শনে জিআইজেড প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জার্মানের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড এর একটি প্রতিনিধি দল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন।

সোমবার (৩ জুন) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে সিটি লেভেল স্টেকহোল্ডারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইনোভেশন ফর ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রকল্পের উদ্দেশ্য ও সুযোগবিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেছুর রহমান।

উক্ত সভায় জিআইজেড’র প্রতিনিধি দলে ছিলেন, মিস জেসমিন রেমলিঞ্জার, মি. টারা, টিম স্টেইনার ও মেহেদী হাসান।

সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার, পৌর নির্বাহী কর্মকতা মামুন-অর-রশিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, টিএলসিসি’র দরিদ্র প্রতিনিধির সদস্য মুনিরা বেগমসহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, টিএলসিসির সদস্যরা।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকাণ্ড উপস্থাপন করেন পৌরসভার শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম জানান, জার্মান সরকারের অর্থায়নে এই প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পরিবেশ সহনশীল অবকাঠামো, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নতুন নতুন উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রতিনিধি দলটি পৌরসভার প্রডাকশন ডিপ টিউবওয়েল এবং রেলবাগান বস্তি পরিদর্শন করেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…