বুধবার, ৩১শে ভাদ্র ১৪৩৩, ১৬ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছবি: প্রশিক্ষণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

"গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা" বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (০৬ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স রুমে জেলা প্রশাশনের সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। 

এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। প্রশিক্ষণ পর্বে রিসোর্স পার্সন বাংলাদেশ প্রেস কাউন্সিল অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করে অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদ। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ।

উল্লেখ্য, এ প্রশিক্ষণ কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…