রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক কোর্সের উদ্বোধন

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।


শনিবার (৮ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় এ প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে প্রশিক্ষক প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম-পিপিএম)। 

প্রধান অতিথি ডিসি তার বক্তব্যে বলেন, এ কোর্সের প্রশিক্ষক হিসেবে বিভিন্ন স্তরে প্রশিক্ষণ দিবেন তারা তাদের প্রজ্ঞা, মেধা খাটিয়ে গ্রাম আদালত সম্পর্কে বুঝাতে হবে। প্রান্তিক মানুষ সমাজে চলতে গিয়ে সামান্য সমস্যা হতেই পারে। এটি কিভাবে তা গ্রাম আদালতের মাধ্যমে চেয়ারম্যান মেম্বারগণ তা সমাধান করার সহজ পদ্ধতি পাবে তা বুঝিয়ে দিতে হবে। দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। মানুষকে সম্পদে রুপান্তর করতে হলে দক্ষতা বৃদ্ধি করা খুবই প্রয়োজন। এজন্য চাই যথাযথ প্রশিক্ষণ ও কার্যকর ফলো-আপ। আরও বলেন গ্রাম আদালতে অল্প খরচে, স্বল্প সময়ে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিস্পত্তির সুুযোগ রয়েছে। যে কোন ধরনের বিবাদ মিমাংসার জন্য আদালতে না গিয়ে ইউনিয়ন পরিষদে স্থাপিত গ্রাম আদালতের মাধ্যমে অনেক বিবাদ মিমাংসা করা সম্ভব। এতে অর্থ ও সময় দুই সাশ্রয়ী হয়। কার্যক্রমটি বেগবান করার জন্য মাঠ পর্যায়ের অংশীজনদের প্রশিক্ষনের ব্যবস্থা করা খুবই গুরুত্বপূর্ণ বলে জানান ডিসি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…