রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ নারী মাদক কারবারী গ্রেফতার-১

ছবি: হেরোইনসহ নারী মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ নারী মাদক কারবারী কে ৪০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি ভাড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নারী মাদক কারবারী মোছাঃ শাহানাজ বেগম (৪৮) কোদালকাটি গাইনাপাড়ার বর্তমান কোদালকাটি ভাড়পাড়ার গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

শুক্রবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার কোদালকাটি ভাড়পাড়া গ্রামের নারী মাদক কারবারী নিজ বসতবাড়িতে অবৈধ মাদক হেরোইন মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব ঐ নারী মাদক কারবারীর বসতবাড়ি ঘেরাও করে তাকে আটক করে। এ সময় অপর ১জন ব্যক্তি সীমান্তবর্তী স্থানে পালিয়ে যায়। এরপর ওই বসত বাড়ী তল্লাশি করে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামী ও পলাতক আসামী সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা পারিবারিক ভাবেই দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বসতবাড়ী দুর্গম এলাকায় হওয়ায় সহজে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও ফেনসিডিল-সহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন এলাকায় মাদক কারবারীদের নিকট বিক্রয় করে আসছিলেন।

উক্ত ঘটনায় গ্রেফতার নারী মাদক কারবারীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…