রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল তিলের সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

ছবি: মাঠ দিবস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা উদ্ভাবিত স্বল্পকালীন ও উচ্চফলনশীল বিনাতিল-৩ এর অধিক প্রচার, প্রসার ও সম্প্রসারণের লক্ষ্যে কৃষক-কৃষাণীদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মাঠ দিবসের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্র। সোমবার সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবু ডাইং গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

মাঠ দিবসের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আহমেদ নুমেরী আশফাকুল হকের সভাপতিত্বে মাঠ দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুর রউফ। মাঠ দিবসে দুই শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। 

মাঠ দিবসে অনুষ্ঠানে উচ্চফলনশীল বিনাতিল চাষাবাদে কৃষক-কৃষাণীদের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলের উঁচু জমিতে বিনাতিল-৩ এর চাষাবাদে সফলতা পেয়েছেন কৃষকরা।

বাজারে চাহিদা থাকায় স্বল্প সময়ে লাভবান হতে পারেন কৃষকরা। দিন দিন তিল থেকে তেলের উৎপাদন বাড়াতে ও ভোজ্যতেলের আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জনপ্রিয় এই ফসল চাষাবাদে সরকার কৃষকদের নানারকম সহযোগিতা করছে বলেও জানান তারা।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…