বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে একতা যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ মেলা

ছবি: ঈদ উপলক্ষে বৃক্ষরোপণ মেলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

"বৃক্ষ লাগাই ভূরি ভূরি, তপ্ত বায়ু শীতল করি, ফল বৃক্ষ করবো চাষ, কাটবো না আর একটিও গাছ" এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ঈদ-উল-আযহা উপলক্ষে দেবীনগর একতা যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ মেলা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৬ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ধুলাউড়ী বাজারে একতা যুব সংঘের আয়োজনে বৃক্ষরোপণ মেলা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীনের কাছে একটি জলপাই গাছের চারা উপহার হিসাবে প্রদান করে এ মেলার কার্যক্রম শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মুহাম্মদ শওকাত আলী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রুহুল আমিন, শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার আব্দুল মালেক, চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের স্টোর কিপার মাহবুব আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন একতা যুব সংঘের সভাপতি (ভারপ্রাপ্ত) জিয়াউল হক, সাবেক সভাপতি মোশাররফ হোসেন সাহেব, আক্তারুল ইসলাম সহ অন্যান্য সদস্যগণ। 

উক্ত মেলায় প্রায় দেড় শতাধিক গাছের চারা গাছ বিতরণ করা হয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে পেয়ারা, মাল্টা, লেবু, জলপাই, বেল, আমড়া, লটকন, সজনে চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ মেলা সম্পর্কে জানতে চাইলে মুখলেসুর রহমান হাসবর বলেন, যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তাতে এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, একতা যুব সংঘের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

উল্লেখ্য, একতা যুব সংঘ বিগত বছরেও ঈদ উপলক্ষে উপহার হিসেবে গাছের চারা বিতরণ করেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে খেলাধুলার আয়োজন সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করে আসছে তারা।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…