রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ৯৯ ব্যাচের রজতজয়ন্তী উদযাপন

ছবি: এসএসসি ৯৯ ব্যাচ জিয়াউল হক'কে সম্মাননা প্রদান করছেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

"মানবতার সেবাই প্রতিক্ষণ" এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাই নবাবগঞ্জে এসএসসি ৯৯ ব্যাচের ৭০০ বন্ধুদের নিয়ে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (০৫ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এসএসসি ৯৯ ব্যাচের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলাহাট উপজেলার দই বিক্রেতা প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে সম্মাননা পদপ্রাপ্ত ‌`সাদা মনের মানুষ` মো. জিয়াউল হক।

রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের এসএসসি ৯৯ ব্যাচের উদযাপন কমিটির আহ্বায়ক জমসেদ আলী'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় স্বাগত বক্তব্য দেন এসএসসি ৯৯ ব্যাচ চাঁপাইনবাবগঞ্জের তারিকুজ্জামান।

চাঁপাইনবাবগঞ্জে প্রথম বারের মত রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের যোগ দেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা এসএসসি ৯৯ ব্যাচের ৭০০ জন রেজিস্ট্রেশনকৃত বন্ধু। প্রথমেই চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি এবং বিভিন্ন জাতের সুমিষ্টি আম পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীত মধ্য দিয়ে ৯৯ ব্যাচের মরহুম বন্ধুদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। 

এরপর সমাজসেবায় একুশে সম্মাননা পদপ্রাপ্ত `সাদা মনের মানুষ` মো. জিয়াউল হক'কে এসএসসি ৯৯ ব্যাচ পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। পরে ২৫ পাউন্ডের কেক কেটে ৭০০ জন বন্ধু রজতজয়ন্তী উৎসব উদযাপন করে। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারওয়ার জাহান সুমন। এবং প্রোগ্রামে সার্বিক সহযোগিতা করেন ফারুক হোসেন, রবিউল ইসলাম, জুয়েল, শহীদ, মনিরুল, ডিউকসহ অন্যান্যরা। 

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…