রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

হরিজন সম্প্রদায়কে বাদ দিয়ে অন্য ধর্মের পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের অভিযোগে সংবাদ সম্মেলন

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের অভিযোগে সংবাদ সম্মেলন সরকারি নির্দেশনা উপেক্ষা করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হরিজন সম্প্রদায়কে বাদ দিয়ে অন্য ধর্মের ৬জনকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে।

অবিলম্বে এই নিয়োগ বাতিল করে হরিজন সম্প্রদায় থেকে নিয়োগের দাবি জানানো হয়েছে।হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ আউটসোর্সিংয়ের ঠিকাদারের সহায়তায় অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন মর্মে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

শনিবার (৬ জুলাই) সকালে জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা সভাপতি শ্রী রাজেন ও সাধারণ সম্পাদক শ্রী জেন্টু কুমার বলেন, গত ১০ বছর ধরে জেলা হাসপাতালে হরিজন সম্প্রদায়ের ৮ জন মাষ্টাররোলে মাত্র সাড়ে ৪ হাজার টাকা বেতনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে আসছেন।

কিন্তু গত ২৯ জুন আউটসোর্সিংয়ের আওতায় হরিজনদের বাদ দিয়ে অন্য সম্প্রদায়ের জনকে নিয়োগ দেয়া হয়েছে। অথচ সরকারি নির্দেশনা রয়েছে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে হরিজনদের নিয়োগের জন্য ৮০ ভাগ কোটা পালন করার জন্য।

অবিলম্বে নিয়োগকৃত ৬জনের নিয়োগে অনিয়ম ও দুর্নীতি তদন্তের দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। অন্যথায় বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ বলেন, আউটসোর্সিংয়ে লোক নিয়োগের জন্য টেন্ডারের মাধ্যমে ঠিকাদারকে মনোনীত করা হয়। আর তারা নিয়োগ করে যে তালিকা দেন সেই মোতাবেক নিয়োগপ্রাপ্তদের কাজের অনুমতি দেয়া হয়। কিন্তু ঠিকাদার হরিজনদের কারো নাম দেয়নি বিধায় তাদের নিয়োগ হয়নি। তবে কেন হরিজনদের বাদ দেয়া হয়েছে সেটা ঠিকাদারি প্রতিষ্ঠান ভালো বলতে পারবে বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…