রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধুকে কুপিয়ে দুর্ধর্ষ চুরি

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের পাঠানপাড়ায় একটি বাড়িতে ঢুকে গৃহবধুকে অস্ত্রের মুখে জিম্মি করে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা সহ ২ লাখ ৮৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে দুই জন দুর্বৃত্ত।

রোববার (৭ জুলাই) ভোর ৪ টার দিকে চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার পশ্চিম পাঠানাপাড়া মহল্লার দুরুল হোদার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। 
 
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পশ্চিম পাঠানাপাড়া মহল্লার দুরুল হোদার বাড়ির রান্না ঘরের গ্যাস ফ্যান ভেঙ্গে ২ জন অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে। এরপর তার মেয়ের ঘর  থেকে ২টি মোবাইল ফোন নেয়ার পর আলমারিতে থাকা নগদ ৬৫ হাজার টাকা নিয়ে নেয়। তার পর পুত্রবধূর ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে জিম্মী করে এবং মারধর করে তার স্বর্ণালংকার নেয়ার চেষ্টাতে বাধা প্রদান করেন। এসময় গৃহবধু ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন। পরে দুই চোর নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে দুরুল হোদা। এ বিষয়ে ওসি মেহেদী হাসান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সেটি আসলেই চুরির ঘটনা না নাকি অন্য কিছু তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন