রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩জনের মৃত্যু

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর এবং নাচোল উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ৩জনের নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর এবং নাচোল উপজেলায় বজ্রপাতে মারা যান। 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন জানান, সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমারক নামক গ্রামে বজ্রপাতে কমলা রানী (৫০) নামে এক নারী মারা যান। কমলা রানী ঐ গ্রামের পরশ রায় পটলের স্ত্রী।

গোবরাতলা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য রাফেজ জানান বিকেল মুষলধারে বৃষ্টি শুরু হয়। এসময় নিজ বাড়িতে থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই কমলা রানীর মৃত্যু হয়। 

অপরদিকে নাচোল উপজেলায় বিকেলে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন নাচোল সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঝলঝলিয়া গ্রামের ওসমান আলী (৩০) ও গোমস্তাপুর উপজেলার শ্যামপুর এলাকার জিনারপুর গ্রামের মোহাম্মদ উজ্জ্বল (৫০)। 

স্থানীয়রা জানান, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামারজগদইল দিঘীপাড়া গ্রামের পাশে কৃষিজমিতে ৬ জন কৃষক কাজ করছিলেন। বিকালে বজ্রপাতে গুরুতর আক্রান্ত হন গোমস্তাপুর উপজেলার শ্যামপুর এলাকার জিনারপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে মোহাম্মদ উজ্জ্বল। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষণা করেন। অন্য ৫ কৃষক সুস্থ আছেন বলে জানান।

অন্যদিকে উপজেলার ঝলঝলিয়া গ্রামে কৃষিজমিতে কাজ করার সময় ব্রজপাত হলে মৃত্যু হয় ওসমান আলীর। মৃত ওসমান ঝলঝলিয়া গ্রামের মাওলানা মোহা. আখেরের ছোট ছেলে।

নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাত হলে পৃথক দুটি স্থানে দুজন কৃষকের মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। দুজনের মরদেহ স্থানীয়রা তাদের বাড়িতে নিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সম্পন্ন করতে পুলিশ কর্মকর্তাদের মৃত্যু ব্যক্তিদের বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…