বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির মুক্তি দাবী রাজশাহীতে জাসদের বিক্ষোভ

ছবি: রাজশাহীতে জাসদের বিক্ষোভ

পাভেল ইসলাম, রাজশাহী

জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলির সদস্য, বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির মুক্তির দাবীতে জাসদ রাজশাহী মহানগর ও জেলা বৃহস্পতিবার বিকাল ৫ টায নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। গনক পাড়া জয় বাংলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আলুপট্টি, সোনাদীঘি মোড় প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল কবীর বাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদ  সভাপতি প্রদীপ মৃধা, কেন্দ্রীয় কার্যকরী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামী, মহানগর সহ-সভাপতি মোশাররফ হোসেন, শাহরিয়ার রহমান সন্দেশ, সাবেক ছাত্রনেতা জুয়েল খান,পাভেল ইসলাম মিমুল ও বাংলাদেশ ছাত্রলীগ নেতা সোহেল রানা।

সমাবেশ থেকে জাসদ নেতৃবৃন্দ অবিলম্বে বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির মুক্তি দাবী করেন। এজাহারে নাম না থাকার পরেও কেন একজন বীরমুক্তিযোদ্ধা, জেষ্ঠ নাগরিক, নেতা ও জনপ্রতিনিধিকে কোন প্রভাবশালীর কথিত  চাপে অন্যায় ভাবে জেলে পাঠানো হলো সেই জবাবদিহিতাও দাবী করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে খুব দ্রুত বাঘার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে মানুষের  শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে পারবেন।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, জাসদ নেতা মো: শরাফত উল্লাহ, পুতুল কান্তি ভট্টাচার্য, মাসুম আহমেদ, এ কে এম বাহাউদ্দিন বাহার, আশরাফুল আলম সিদ্দিক, মঞ্জুরুল ইসলাম শিবলী, গাজী আলমগীর কবীর, মাহমুদ হোসেন রাসেল, মানিক সরকার, সৈয়দ জোহেব রনি, মাসুদ রানা, ছাত্রনেতা শিহাবউদ্দিন সোহাগসহ জাসদ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…