রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: মাদকবিরোধী বর্ণাঢ্য র‌্যালির

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

"মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান" এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে রোববার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসন চত্ত্বর থেকে বেলুন উঠিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনাসভা ‍অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য জারা জাবীন মাহবুব।

বিশেষ অতিথির বক্তব্যে দেন, রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া (বিজিবিএম), জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান বিপিএম-পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সিভিল সার্জন ডা. মাহমুদুর রশিদ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন