রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে আজও কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বাধা উপেক্ষা করে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বড় ইন্দারা মোড় থেকে এক্সিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে।

পরবর্তীতে তারা নবাবগঞ্জ সরকারী কলেজের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের শান্তির মোড়ে অবস্থান নেয়।

সেখানে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কোটা সংস্কারের দাবি জানায়।

এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মেহেদী হাসানসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়। তবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে জেলায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন