রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেয়নি পুলিশ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের পূর্বনির্ধারিত কর্মসূচি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেয়নি পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের কলেজ মোড়ে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করেছে।

এ ছাড়া গতকাল বুধবার রাতে ১৩২ জন আন্দোলনকারী শিক্ষার্থীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আইয়ুব আলী, আলমগীর কবীর, রাহুল ও নিশান হাসান। তাঁদের মধ্যে আইয়ুব আলী জামায়াতের রোকন। আলমগীর ও নিশান গণ-অধিকার পরিষদের নেতা।

বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্দোলনকারীদের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।’

তিনি বলেন, জেলা শহরের কয়েকটি আন্দোলনস্থলের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। নাশকতার কারণে এসব বিস্ফোরক মজুত করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ ও আন্দোলনকারীরা জানান, বৃহস্পতিবার শহরের কলেজ মোড়ে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিল। কিন্তু সেখানে শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে কয়েকজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার (ওসি) মেহেদী হাসান জানান, কলেজ মোড় থেকে যাদের আটক করা হয়েছে, যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন