বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে আনসার বাহিনীর দেড় কোটি টাকার মাদক উদ্ধার

ছবি: সেনা ক্যাম্প চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দেশে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন প্রেক্ষিতে গত ৫ আগস্ট পরবর্তী সময়ে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপি দায়িত্ব পালনকালে জেলা পরিষদের সামনে দেড় কোটি টাকার মাদক, মোবাইল ফোন, বাংলাদেশী ও ভারতীয় নগদ টাকা উদ্ধার করা হয়েছে। 


শনিবার (১০ আগষ্ট) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সামনে আনসার বাহিনীর দায়িত্ব পালনকালীন সময়ে এসব উদ্ধার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন আনসার-ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলামের নির্দেশনায় ও সার্কেল অ্যাডজুট্যান্ট সেলিম রেজার নেতৃত্বে এবং এফ,এস মাসুদ রানা'র সমন্বয়ে একটি টিম শনিবার রাত ১ টার দিকে জেলা পরিষদের সামনে কয়েকজন দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের ভিতরে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৯ টি প্যাকেটে ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন, ২৫ টি প্যাকেটে ১০ হাজার পিস ইয়াবা, ৩৭ টি মোবাইল ফোন, ভারতীয় রুপি ৫০০ টাকার ৪২ টি নোট এবং বাংলাদেশী ৫০০ টাকার ৪০ টি নোট উদ্ধার করা হয়।

আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্প, ৯ বীর বগুড়া সেনানিবাসের নিকট হস্থান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন (সিও) লেঃ কর্নেল জনাব-শান্তনু রাজ চৌধুরী, লেফটেন্যান্ট জনাব-সাজিদ, লেফটেন্যান্ট জনাব-সিয়াম। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা তাজিনুর ইসলাম, মাহমুদ সুলতান (ইউ, আই), দলপতি বায়রন আলী

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…