রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রংতুলির মাধ্যমে শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছে প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেম

ছবি: রঙতুলির মাধ্যমে ফুটিয়ে তুলছেন প্রতিবাদ

কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন কার্যক্রম পরিচালনা করছেন সাধারণ শিক্ষার্থীরা। রঙতুলির মাধ্যমে ফুটিয়ে তুলছেন প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেম।

শিক্ষার্থীদের এ কার্যক্রমের মাধ্যমে বোঝানো হচ্ছে এই বাংলাদেশ সবার। কোনো স্বৈরাচারের ঠাঁই নেই এ দেশে। ছাত্র সমাজ একতাবদ্ধ হয়েছে সব অনিয়মের বিরুদ্ধে।

গত শনিবার সকালে এ কার্যক্রম শুরু করা হয়। নবাবগঞ্জ সরকারি কলেজের প্রবেশদ্বার, বিভিন্ন বিভাগের সামনে, কলেজ মোড়, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে গ্রাফিতি অঙ্কন করে শিক্ষার্থীরা।

শুরুতে শিক্ষার্থীরা দেয়াল ও পার্শ্ববর্তী এলাকা পরিষ্কার পরিছন্ন করে। তারা হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক ২ টিতে রং করে। এরপর দেয়ালে পেইন্টিং দেয়ার পর তারা দেয়াল লিখন বাংলা ক্যালিগ্রাফি কার্যক্রম শুরু করে। এ সময় অনেক অভিভাবক কে স্বেচ্ছায় রং নিয়ে আসতে দেখা যায়। 

শিক্ষার্থীরা বলেন, নবাবগঞ্জ সরকারি কলেজসহ শহরের বিভিন্ন দেয়ালে বিভিন্ন সংগঠনের পোস্টার দেয়াল লিখনী ও বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এ সব পোস্টার, ফেস্টুন ও দেয়াল লিখনী মুছে ও অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়াল লিখন চলছে। সমাজ গঠনে ও সংস্কারে এসব লিখন ভূমিকা রাখবে। 

এ ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হওয়া মীর মুগ্ধর স্মৃতি স্মরণে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ কর্মসূচী পালন করা হয় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে। পরে বারঘড়িয়া, নিউ মার্কেট, শান্তি মোড়, বিশ্বরোড এবং ফায়ার সার্ভিস মোড়ে আন্দোলনে শহীদের ফেস্টুন লাগানো হয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…