রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা-মহানন্দা নদীর পানি বিপৎসীমার নিচে

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপৎসীমার বেশ কিছুটা নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

গতকাল রবিবার বিকাল ৩টা পর্যন্ত পদ্মায় ২০.১০ মিটার, মহানন্দায় ১৮.০২ মিটার ও পুনর্ভবায় ১৮ মিটার পানির উচ্চতা রেকর্ড করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫ মিটার, মহানন্দা ২০.৫৫ এবং পুনর্ভবা নদীর বিপৎসীমা ২১.৫৫ মিটার।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও বন্যা তথ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সোয়েব এই তথ্য নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক জানান, গত এক সপ্তাহ থেকে পদ্মায় পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন ও দুর্লভপুর ইউনিয়নের একাংশ এবং সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা পদ্মা নদীর ওপারে পশ্চিমে অবস্থিত।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…