রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

গত রোববার রাতে উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতে এ ঘটনা ঘটে।নিহত আবদুল্লাহ (৩৫) শিবগঞ্জের পাকা ইউনিয়নের নিশিপাড়ার নজরুল ইসলামের ছেলে। আবদুল্লাহ ও তাঁর পরিবার আগে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে থাকতেন।

ওই ইউপির চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ‘আবদুল্লাহর এক আত্মীয় জানিয়েছেন, সে ভারতে বিএসএফের গুলিতে নিহত হয়েছে।’তবে গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি বিএসএফ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান বলেন, ‘ভারতে গিয়ে আবদুল্লাহর নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। তাঁর স্ত্রী আমাদের কাছে এসেছিলেন। তবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হতে পারিনি। বিএসএফের কাছে জানতে চেয়েছি। তাঁরা এখন পর্যন্ত জানায়নি।স্থানীয়দের বরাত দিয়ে নিশিপাড়ার বাসিন্দা গ্রামপুলিশের সদস্য মো. মোমিন জানান, চোরাচালানের জন্য রোববার রাতে আবদুল্লাহসহ কয়েকজন ভারতে গিয়েছিলেন। সেখানে বিএসএফের গুলিতে নিহত হন আবদুল্লাহ। তাঁর সঙ্গীরা পালিয়ে আসেন। আবদুল্লাহর লাশ বিএসএফ নিয়ে গেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২১ ঘন্টা ৪০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…