রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপানবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্বরণে বিশুদ্ধ খাবার পানি বিতরণ

শহীদ মীর মুগ্ধ স্বরণে পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করছেন রোভার স্কাউট সদস্যরা

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জে স্কাউটার মীর মুগ্ধ সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপ। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশ্বরোড মোড় ও শান্তি মোড়ে মুক্ত রোভার স্কাউটের সদস্যরা প্রায় ৫০০ বোতল বিশুদ্ধ পানি বিভিন্ন এলাকার রিক্সা  চালক, অটো চালক, ভ্যান চালক,  ট্রাফিক সার্জেন্ট, সহ সাধারণ জনগণের মাঝে বিশুদ্ধ খাবার পানি  বিতরণ করেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ কারী সক্রিয় রোভার স্কাউট সদস্যরা। এ নিয়ে পথচারী রিক্সাচালকদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন এটা একটা মহৎ কাজ।  রোভার সদস্যদের এরুপ মহৎকর্মের জন্য প্রশংসা করেন এবং সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন তাঁরা।


এ বিষয়ে রোভার স্কাউট সদস্যদের কাছে জানতে চাইলে রোভার স্কাউট লিডার শেখ নাসিম জানান গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মাঝে  বিশুদ্ধ খাবার পানি বিতরণ কালে বুলেটের আঘাতে নিহত হয়েছে ছিলো শহীদ মীর মুগ্ধ। মৃত্যুর পূর্বে উচ্চারিত ছাত্র জনতার মাঝে পানি নিবেন পানি নিবেন এ কন্ঠধ্বনীকে স্বরণীয় করে রাখতে ও মীর মুগ্ধ সহ সকল শহীদের স্বরণ ও তাঁদের আত্মার মাগফেরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে প্রতি মাসের ১৮ তারিখ বিশুদ্ধ পানি বিতরণ করবেন চাঁপাইনবাবগঞ্জের মুক্ত রোভার স্কাউট গ্রুপ। এ সময় উপস্থিত ছিলেন মাহফুজ, আবির, তোহিদ, সাইদ, রাতুল, নাইম, মোমিন, আলামিনসহ অন্যান্য রোভার স্কাউট সদস্যরা।


মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন