বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের নির্যাতন বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা, নির্যাতন, ধর্মীয় উপাসনালয় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায় মানুষেরা। এ সময়  হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।

সোমবার (১৯ আগষ্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের ব্যানারে জেলা প্রশাসক অফিসের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ ৫ উপজেলার ব্যাপক সংখ্যক হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেন ।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কার, বনিক সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদ, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারন সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী সমিত চ্যাটার্জী, চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায় কমিটির আহবায়ক পলাশ চন্দ্র দাস।

সমাবেশে বক্তরা সাম্প্রদায়িক সহিংসতা, নির্যাতন, ধর্মীয় উপাসনালয় ভাঙচুর অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদ জানান। এছাড়াও সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন, সংখ্যালঘু সুরা আইন প্রনয়ণ, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান তারা।

উক্ত সমাবেশ শেষ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…