রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও হিসাবরক্ষকের পদত্যাগ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

ছাত্র বিক্ষোভের মুখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব পদত্যাগ করেছেন। আজ সোমবার দুপুরে পৌর ভবনের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তারা। মামুনুর রশীদ ও আহসান হাবিব নিজেরাই এ তথ্য জানিয়েছেন। তারা জানান, সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা পৌর ভবনে অবস্থান নেন। এ সময় বিক্ষোভ প্রদর্শনের পর তাদের পদত্যাগ করার জন্য চাপ দেন তারা। পরিপ্রেক্ষিতে দুইজন পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাহিম জানান, শিক্ষার্থীরা পৌরসভায় অবস্থান নিয়ে দুর্নীতির দায়ে পৌর নির্বাহী কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তাকে পদত্যাগের দাবি জানান। ফলে শিক্ষার্থীদের দাবি মেনে তারা পদত্যাগ করেছেন। চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও জানান, মামুনুর রশীদ ও আহসান হাবিদের পদত্যাগের ব্যাপারে কোন তথ্য নেই তার কাছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন