বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আমলকি, পেয়ারা, কদবেল, মেহেদী গাছের সহস্রাধিক চারা বিতরণ করা হয়েছে।

"আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়" এ স্লোগান কে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধুরা স্কুলে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করে। চারা দিয়ে সহযোগিতা করেছেন জেলা প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর উচ্চ বিদ্যালয়, শংকরবাটী পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা হাজী তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিল বৈলঠা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর মাঝে এসব চারা বিতরণ করে। এছাড়া একই ইউনিয়নের চটিগ্রাম, সূর্য্যনারায়ণপুর পাড়ার ৪৫ শিক্ষার্থী ফলদ চারা রোপণ করে ।

গাছ বিতরণের উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি আসাদুজ্জামান, প্রশিণ সম্পাদক সাঈদ মাহমুদ, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক আলী উজ্জামান নূর, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, বন্ধু আল মাহমুদ, নাফিউল ইসলাম, শাকিব হাসান, মুশফিক মাহদিসহ অন্যান্য বন্ধুরা।

বিদ্যালয়গুলোতে চারা বিতরণকালে উপস্থিত ছিলেন স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। গাছের চারা বিতরণের জন্য প্রথম আলো বন্ধুসভাকে ধন্যবাদ জানান আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতাহার আলী, শংকরবাটী পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, হোসেনডাঙ্গা হাজী তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী ও বিল বৈলঠা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন টুডু।

আরাফাত মিলেনিয়াম বলেন, জুলাই মাস থেকে বন্ধুসভার বৃরোপণ কর্মসূচি চলমান রয়েছে। আজ চতুর্থ ধাপে এ কর্মসূচি পালিত হলো। আজ নিয়ে মোট এক হাজার আটশত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বন্ধুরা নিজ বাড়ির আঙ্গিনা, বিভিন্ন বিদ্যালয় প্রাঙ্গণ ও কিছু কিছু শিক্ষার্থীদের বাড়ি মিলিয়ে রোপণ করেছে ২৪০টি গাছ। আলোর পাঠশালা সড়কের পাশে লাগানো গাছগুলোতে দেয়া হয়েছে খুঁটি ও খাঁচা । এ কর্মসূচি চলমান থাকবে আগস্ট মাস পর্যন্ত ।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…